• ঢাকা
  • বুধবার, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ১৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সিদ্দিরগঞ্জে নিউ মক্কা মদিনা মটরস এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:০৪ পিএম;
সিদ্দিরগঞ্জে নিউ মক্কা মদিনা মটরস এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সিদ্দিরগঞ্জে নিউ মক্কা মদিনা মটরস এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সূর্য আহমেদ মিঠুন - ‎নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ ২ নং ঢাকেশ্বরী বাস স্টান্ডের পাশে নাসিক ৮ নং ওয়ার্ডের  ট্রাক স্ট‍্যান্ডে সোমবার ( ১৬ মার্চ ২০২৬ ইং )  নিউ মক্কা মদিনা মটরর্স এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।  সরজমিন প্রতিবেদনে জানা যায়, নিউ মক্কা মদিনা মটরর্স এর ৪ জন স্বত্বাধিকারী মো: পারভেজ, মো: রাশেদ, মো: হদয় এবং মো: রাব্বি ব‍্যবসা প্রসারের লক্ষ্যে উক্ত দোয়া মাহফিলে  সকলের কাছে দোয়া কামনা করেছেন। মূলত তাদের প্রতিষ্ঠান নতুন পুরাতন গাড়ি ক্রয়- বিক্রিয় করে থাকে । বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে তাদের অনলাইন অফিসিয়াল ফেসবুক পেইজ এবং সরাসরি ফোনে যোগাযোগ করে ক্রেতাগন দেখে শুনে তার পর তাদের পছন্দের গাড়ি ক্রয় বিক্রয় করতে পারে। উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন গোদনাইল ধনকুন্ডা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব নাজমুল হক নোমানী। উক্ত দোয়া মাহফিলে অংশ গ্রহণ করে ট্রাক স্ট‍্যান্ডের সকলে। নিউ মক্কা মদিনার 
স্বত্বাধিকার রাশেদ গণমাধ্যমকে বলেন আমরা সর্বোচ্চ আন্তরিকতার সাথে সত‍্য ও ন‍্যায়ের পথে থেকে বিভিন্ন পণ্য পরিবহনের নতুন ও পুরাতন  গাড়ি ক্রয়- বিক্রিয় করে থাকি। স্বত্বাধিকারী পারভেজ গণমাধ্যমকে আরো বলেন সততাই আমাদের একমাএ পুঁজি।.

.

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ