নিজস্ব প্রতিবেদক : দেশের সাংবাদিক সমাজের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক: সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির-প্রতিষ্ঠাতা সভাপতি; ‘মোঃ দেলোয়ার হোসেন’ অক্লান্ত পরিশ্রম করে সাংবাদিকদের জন্য কাজ করে যাচ্ছেন। এই হিসেবে সরকারিভাবে নিবন্ধন ও অনুমোদন পেয়েছে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন। সম্প্রতি Registrar of Joint Stock Companies and Firms Bangladesh (জয়েন্ট স্টক) কর্তৃক সোসাইটিজ রেজিস্ট্রেশন আইন, ১৮৬০ এর আওতায় সংগঠনটির নিবন্ধন সম্পন্ন হয়েছে। নিবন্ধন নম্বর: S-14517/2026।.
.
এই অনুমোদনের মাধ্যমে সংগঠনটি এখন আইনগত ভিত্তিতে সারা দেশে সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করতে পারবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে সভাপতি মোঃ নুর আলম আকন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিশেষভাবে শুভেচ্ছা বিনিময় করা হয় মোহাম্মদ দেলোয়ার হোসেনের সঙ্গে, যিনি তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সাংবাদিকদের মূল্যায়ন ও অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সভাপতি মোঃ নুর আলম আকন্দ বলেন,
“সাংবাদিকরা জাতির বিবেক। তাদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের এই সরকারি অনুমোদন দেশের সকল সাংবাদিক ভাই-বোনদের জন্য একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।”
তিনি আরও জানান, সংগঠনের মাধ্যমে তৃণমূল সাংবাদিকদের আইনি সহায়তা, প্রশিক্ষণ, আর্থিক সহায়তা ও কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই অনুমোদনের ফলে দেশের সাংবাদিক সমাজ আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে এবং পেশাগত নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।.
.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: