লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌর শহরের ইসলাম মার্কেট সংলগ্ন একটি তুলার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিন কুমার সাহা।.
তিনি বলেন, দুপুরে শহরের ১১নং ওয়ার্ডস্থ একটি তুলার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা আগুন নিয়ন্ত্রণ আনি। কোন হতাহতের ঘটনা ঘটে নি। তবে আগুনে পুড়ে প্রায় ১০লাখ টাকার ক্ষতি হয়েছে।.
এছাড়া তিনি বলেন, গোডাউনটির তিন পাশেই আবাসিক ভবন। আবাসিক এলাকায় এ ধরনের গোডাউন ঠিক হয় নি। আমরা যথা সময়ে আগুন নিয়ন্ত্রণে না আনলে আরো বড় ধরনের বিপদ হতে পারতো। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও জানা যায় নি।.
.
স্থানীয়রা জানান, স্থানীয় মঞ্জুরুল হক মোরশেদের এক তলা ভবনের খালি অংশে তুলার গোডাউন দেয় রিয়াজ উদ্দিন মানিক। অন্য পাশে মোরশেদ তার মাকে নিয়ে থাকতেন। আগুন লাগার সাথে সাথে মোরশেদ তার মাকে নিয়ে ঘর থেকে বের হয়ে পড়েন। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও অধিকাংশ তুলা পুড়ে যায়।.
স্থানীয়দের দাবি আবাসিক এলাকায় এ গোডাউন যেন না থাকে।.
.
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই। কোন হতাহতের ঘটনা ঘটে নি। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনেন। আবাসিক এলাকায় তুলার গোডাউন বিষয়টি দুঃখজনক। . .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: