সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন,রামাদ্বান আগমন করে আমাদের জীবনের পরিশুদ্ধির জন্য। এ মাস আমাদেরকে ধনী ও গরীবের মাঝে সমতা ও ভ্রাতৃত্ব শিক্ষা দেয়।আমরা সকলে যে একই আদমের সন্তান তা এ মাসে আমরা উপলব্ধি করতে পারি।সকলে একই বিধান পালন করি এবং একে অপরের মধ্যেকার ভেদাভেদ ভুলে ভাই ভাই হয়ে যাই।সাম্য, ভ্রাতৃত্ব ও সামাজিক ঐক্য প্রতিষ্ঠায় ইসলামের সিয়ামে রয়েছে এক অভাবনীয় শিক্ষা।রোজা পালনে রয়েছে উত্তম নৈতিক চরিত্র গঠনের এক চমৎকার শিক্ষা।.
.
সোমবার(২৩ ফেব্রুয়ারী) বিকেলে বিশ্বনাথের দশঘর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত বরুনী লুৎফুর রহমান খানের বাড়ীতে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি। ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আবুল বশরের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী।দেওকলস ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুর রহিম, সেক্রেটারি শামীম আহমদ,হাবিবুর রহমান। শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন হাফিজ গোলাম কিবরিয়া।. .
ডে-নাইট-নিউজ / মিজানুর রহমান মিজানবিশ্বনাথে প্রতিনিধি:
আপনার মতামত লিখুন: