• ঢাকা
  • রবিবার, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

রেঞ্জ ট্রেনিং কর্মকর্তা অভিউজ্জামান এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৪৬ এএম;
রেঞ্জ ট্রেনিং কর্মকর্তা অভিউজ্জামান এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
রেঞ্জ ট্রেনিং কর্মকর্তা অভিউজ্জামান এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের রাজারকুল রেঞ্জের দারিয়ার দীঘি বিট এলাকায় চলছে ভয়াবহ পাহাড় ধ্বংসযজ্ঞ। অভিযোগ উঠেছে, রেঞ্জ কর্মকর্তা অভিউজ্জমান ও সংশ্লিষ্ট বিট কর্মকর্তার প্রত্যক্ষ মদদে প্রকাশ্যে বড় বড় পাহাড় কেটে সেই মাটি বিক্রি করা হচ্ছে।
দারিয়ার দীঘি বিটের বিস্তীর্ণ এলাকা জুড়ে যেন পাহাড় কাটার মহোৎসব চলছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, খুনিয়াপালং পাইন বাগান এলাকাতেও একের পর এক পাহাড় কেটে গড়ে তোলা হচ্ছে দালানকোঠা। অথচ এসব অনিয়মের বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা না নিয়ে রহস্যজনকভাবে নীরব রয়েছেন রেঞ্জ কর্মকর্তা অভিউজ্জমান। অভিযোগ রয়েছে, মোটা অংকের অর্থের বিনিময়ে তিনি এসব কর্মকাণ্ডে পরোক্ষভাবে সহায়তা করছেন।
আরও জানা যায়, ২০২৪ সালের ৩০ নভেম্বর রেঞ্জ ট্রেনিং হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তার অধীনে এলাকায় শুরু হয় অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের বিস্তার।
স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, পাহাড় কাটা ও পাহাড়খেকোদের সঙ্গে আঁতাত ছাড়াও গাছ পাচার, মহাসড়ক থেকে জ্বালানি কাঠবাহী টমটম আটক করে মোটা অংকের টাকা নিয়ে ছেড়ে দেওয়া—এমন একাধিক অনিয়মে জড়িত তিনি। এমনকি থোয়াইংগা কাটা বাজার থেকে এক প্রতিবন্ধী ব্যক্তিকে অস্ত্রের ভয় দেখিয়ে রেঞ্জ অফিসে তুলে নিয়ে ৮ হাজার টাকা আদায়ের অভিযোগও উঠেছে।
অভিযোগ রয়েছে, এসব আর্থিক লেনদেন পরিচালনায় রেঞ্জ কর্মকর্তার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করছেন আপার রেজু বিট কর্মকর্তা আলফুয়াদ। তার মাধ্যমেই সকল ধরনের লেনদেন সম্পন্ন করা হচ্ছে বলে দাবি স্থানীয়দের।
উক্ত বিষয়ে রেঞ্জ ট্রেনিং কর্মকর্তা  অভিউজ্জামান এর সাথে মুটো ফোনে কথা বললে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন যে এসব অপরাধ নিধন করার জন্য অভিযান চলমান আছে। 
এমতাবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা অবিলম্বে এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।.

.

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ