• ঢাকা
  • সোমবার, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ১৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

মেঘনা নদী বাঁধের কোটি কোটি টাকার প্রকল্পে দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:৪৩ পিএম;
মেঘনা নদী বাঁধের কোটি কোটি টাকার প্রকল্পে দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে
মেঘনা নদী বাঁধের কোটি কোটি টাকার প্রকল্পে দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে

‎কমলনগর (লক্ষ্মীপুর)প্রতিনিধি: ‎পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিগত সময়ে যারা ছিলেন, এরা দেশের অর্থ কিভাবে লুটপাট ও টাকা পাচার করেছে এটা আমরা দেশবাসী জানি। তা তদন্তাধীন রয়েছে। যাদের কারণে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার প্রকল্প থেকে আমরা বঞ্চিত হয়েছি, ঠিকমতো কাজ হয়নি, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এবং চলমান কাজগুলো দ্রুত শেষ করা হবে। বর্তমান দেশপ্রেমিক সরকার সম্পুর্ণ দুর্নীতিমুক্ত রেখে কাজগুলো যেন সম্পন্ন হয় সেদিকে বিশেষ নজর থাকবে। শনিবার (১৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরের মেঘনড় বাঁধ পরিদর্শনকালে আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামে এসব কথা বলেন। .

 .

‎ তিনি আরো বলেন,আমরা তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সরকার পেয়েছি। জনগুরুত্বপূর্ণ ও জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পুরণের জন্য কাজ করছি। নদীর ৩১ কিলোমিটার তীর রক্ষা বাঁধের কাজ চলছে, কাজের ধরণ ও মান কেমব হবে তা সব সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের নজর থাকবে। তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজগুলো সম্পন্ন করবো। .

 .

‎শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আমরা উপকূলীয় অঞ্চলের লোক। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আমরা এখানে বেঁচে আছি। যখন বর্ষা আসে তখন প্লাবন ও বন্যার স্রোত দেখা দেয়। মজুচৌধুরীরহাট থেকে কমলনগর রামগতি বয়ারচর পর্যন্ত প্রায় ৬২ কিলোমিটার এলাকার অনেক জায়গায় বাঁধ না থাকার কারণে মানুষ বাড়িঘর হারিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। জায়গা জমি হারিয়ে অনেকে নিঃস্ব হয়ে পড়েছে। পানিতে উৎপাদির ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আমাদেরকে এখানে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে থাকতে হচ্ছে। বাঁধের শেষ হলে মেঘনা পাড়ের মানুষের কষ্ট অনেকটা কমে আসবে। এখন থেকে সবার সহযোগিতা নিয়ে এ বাঁধের কাজ শেষ করবো আমরা।.

‎এসময় জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি ও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের  সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম উপস্থিত ছিলেন।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ