• ঢাকা
  • মঙ্গলবার, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ২৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

মাটির বিছানা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ১৯ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:০৯ পিএম;
মাটির বিছানা
মাটির বিছানা

 .

মিজানুর রহমান মিজান.

 .

একবার মানুষ কর ভাবনা.

কোথায় তোমার শেষ ঠিকানা।।.

ধনী গরিব রাজা প্রজা.

নহে কারো মাদুর পাতা.

নাই লেপ তোষক.

আরামের কম্বল সেথা.

রয়েছে শুধু মাটির বিছানা।।.

মানুষ হয়ে মানুষকে করছ নির্যাতন.

দেখাও শুধু বাহাদুরি.

গায়ের জোরে কথা বল.

উপাধি অর্জন অত্যাচারী.

নাও সুযোগের প্রতারণা।।.

স্বভাব চরিত্র হলে ভালো.

রাস্তা সোজা সঠিক আলো.

লোভ,হিংসা হৃদয়ে সদা.

আলোর পথ নিকষ কালো.

পরিত্যাগ কর প্রবঞ্চনা।।.

 .

 . .

ডে-নাইট-নিউজ / মিজানুর রহমান মিজান

সাহিত্য-সংস্কৃতি বিভাগের জনপ্রিয় সংবাদ