• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অচলাবস্থা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:১৫ পিএম;
বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অচলাবস্থা
বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অচলাবস্থা


নোয়াখালী প্রতিনিধি : হঠাৎ বৈরী আবহাওয়ার দাপটে নোয়াখালীর রেলপথে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। ঝড়ের তাণ্ডবে রেললাইনের বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়ায় ঢাকার সঙ্গে নোয়াখালীর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।

মঙ্গলবার (৭ এপ্রিল) গভীর রাতে জেলা শহর মাইজদীসহ বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হয়। এতে একাধিক স্থানে রেললাইনের ওপর গাছ পড়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

স্থানীয়রা জানায়, সকালে নোয়াখালী থেকে ছেড়ে আসা আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি পথে বাধার সম্মুখীন হয়ে ধীরগতিতে এগোয়। একাধিক স্থানে গাছ সরিয়ে ট্রেনটি মাইজদী কোর্ট স্টেশনে পৌঁছালেও দীর্ঘসময় সেখানে অবস্থান করতে বাধ্য হয়। পরে আংশিকভাবে লাইন পরিষ্কার হলে ট্রেনটি চৌমুহনীর দিকে রওনা দেয়। তবে সামনের পথ পুরোপুরি ঝুঁকিমুক্ত না হওয়ায় অনিশ্চয়তা থেকেই যায়।

ট্রেনের চালক রফিকুল ইসলাম বলেন, বিভিন্ন স্থানে এখনও গাছ পড়ে থাকায় যাত্রাপথ স্বাভাবিক হতে সময় লাগবে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী পৌঁছানো সম্ভব নাও হতে পারে।
অপ্রত্যাশিত এই বিলম্বে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেকেই অপেক্ষা না করে বিকল্প পরিবহন ব্যবহার করে গন্তব্যে চলে যান।

নোয়াখালী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আসাদুজ্জামান গণমাধ্যম কর্মিদের বলেন, রেলওয়ে ও ফায়ার সার্ভিসের কর্মিরা সকাল থেকেই গাছ অপসারণে কাজ করছেন। এরপর রেল চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।.

.

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ