• ঢাকা
  • শুক্রবার, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্রাম নিতে গিয়ে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৫৯ পিএম;
বিশ্রাম নিতে গিয়ে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
বিশ্রাম নিতে গিয়ে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

লক্ষ্মীপুর সদরের সুতারগোপ্টা এলাকায় ইটভাটায় বিশ্রাম নিতে গিয়ে টিনের ঘরে বিদ্যুৎস্পৃষ্টে রুবেল হোসেন (৩০) পিতা মো.সেলিম এবং আলা উদ্দিন (৩৩) অজ্ঞাত নামে দুজন নিহত হন। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে এনবিসি ব্রিকসের টিনশেড ঘরে এ ঘটনা ঘটে। মৃত দুজন লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জ ইউনিয়নের চরউভতী গ্রামের বাসিন্দা।.

 .

শ্রমিক মো. আলাউদ্দীন বলেন, দুজনই ইটের ভাটায় লোড-আনলোডের কাজে জড়িত ছিলেন। কাজ শেষে ইটের ভাটার একপাশে টিনশেড ঘরে বিশ্রাম নিতে গেলে টেনে রাখা বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে সর্টশার্কিটে তারা ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।.

 .

পরিবার সূত্রে মা রাশেদা বেগম বলেন, রুবেল তার ছেলে। তিনি শ্বশুরবাড়িতে থাকেন। সেখানে তার স্ত্রী ও তিন মেয়ে রয়েছে। তিনি ইটের ভাটায় কাজ করেন।.

 .

মো. রুবেল সদরের ভবানীগঞ্জ ইউনিয়নের আব্দুল মান্নানের বাড়ির মো. সেলিমের ছেলে। মৃত আলাউদ্দিনের পরিবারের কোনো খোঁজ মেলেনি।.

 .

মৃত দুজনের লাশ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। দায়িত্বরত পুলিশের এসআই হিমেল চাকমা বলেন, লাশের নাম-ঠিকানার তথ্য যাচাই-বাছাই চলছে। একজনের পরিবার পাওয়া গেলেও অন্যজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। তাদের লাশ জেলা সদর মর্গে পাঠানো হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.মাহবুবুর রহমান মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেন।.

.

ডে-নাইট-নিউজ / মোঃ নুর হোসেন,কমলনগর প্রতিনিধি: 

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ