• ঢাকা
  • শনিবার, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্ব পরিবেশ দিবসে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এর ১০ হাজার বৃক্ষ চারা বিতরণ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ০৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:১৬ পিএম;
বিশ্ব পরিবেশ দিবসে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এর ১০ হাজার বৃক্ষ চারা বিতরণ
বিশ্ব পরিবেশ দিবসে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এর ১০ হাজার বৃক্ষ চারা বিতরণ

সূর্য আহমেদ মিঠুন : নারায়ণগঞ্জ শনিবার (৬ জুন) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নেতৃত্বে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলার বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ও এনজিওর প্রতিনিধিদের মধ্যে এসব চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

‎বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এবং সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ করা হয়।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী।নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন।

‎চারা বিতরণকালে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, পরিবেশ রক্ষা ও আবহাওয়ার প্রতিকূলতা রোধে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার সারা দেশে ২৫ কোটি গাছ রোপণের কর্মসূচি ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবেই আজকের এই কর্মসূচি।আজকে ১০ হাজার বৃক্ষ বিতরণ করা হয়েছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন কে।

‎তিনি আরও বলেন, জলবায়ুঝুঁকি মোকাবিলায় কৃষিকে টেকসই, আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু ভিত্তিতে পুনর্গঠনে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, তাপপ্রবাহ, অনিয়মিত বৃষ্টি ও জীববৈচিত্র্যের অবক্ষয় পরিবেশ ও অর্থনীতিতে গভীর প্রভাব ফেলছে।

‎নারায়ণগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীও পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখবে। বৃক্ষরোপণ ও রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলো পরিচর্যা করে বড় করাও আমাদের দায়িত্ব।

‎কর্মসূচিতে ব্র্যাক,গ্রীন ফর পিস, কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার নারায়ণগঞ্জ, আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা, বুবলী যুব কল্যাণ সংস্থা, সন্ধি সামাজিক সংগঠন, নারায়ণগঞ্জ সাহিত্য পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‎.

.

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ