• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ২৬ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে গভীর নলকুপ বে-দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৩৭ পিএম;
ফুলবাড়ীতে গভীর নলকুপ বে-দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে গভীর নলকুপ বে-দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ীতে বরেন্দ্র প্রকল্পের গভীর নলকুপ বে-দখলের প্রতিবাদে ৬টি স্কিমের সাবেক অপারেটার ও কৃষকেরা মানববন্ধন করেছেন।  .

 .

আজ ২৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুর ১ টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলার শিবনগর ইউনিয়নের শিবনগর মৌজা ও মহেশপুর মৌজার ৬টি স্কিম এর গভীর নলকুপ এর পূর্বের অপারেটার ও গভীর নলকুপের আওতাধিন কৃষকেরা মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, তারা ২০১৪-২০১৫ অর্থবছরে উপজেলা বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষকে ১ লক্ষ টাকা জামানত দিয়ে ২০২৩-২০২৪ অর্থবছর পর্যন্ত শান্তিপুর্ণভাবে সেচ কার্য পরিচালনা করে আসছি। গত ৫ আগস্টের পর স্থানীয় কিছু বিএনপির নামধারী লোকজন ভয়ভীতি ও হুমকি দয়ে ৬টি গভীর নলকুম দখল করে নেয়। এর প্রতিবাদে আমরা আজ মানববন্ধন করছি। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান এর কাছে স্বারকলিপি প্রদান করেন মানববন্ধনে অংশগ্রহনকারীরা।. .

ডে-নাইট-নিউজ / মো.হারুন-্দউর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ