পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি) কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অজ শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত পিবিপ্রবির একাডেমিক ভবন ও পিরোজপুর সরকারি মহিলা কলেজ উপকেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৭১ শতাংশ। একইদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিতির হার ছিল ৪৬ শতাংশ।.
.
এর মধ্য দিয়ে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হলো। পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে হেল্প ডেস্ক, জরুরি মেডিকেল সেবা এবং অভিভাবকদের বসার ব্যবস্থা ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহ সহ নানা উদ্যোগ নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের এসব উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।.
.
পরীক্ষা চলাকালে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম পরীক্ষা কেন্দ্র ও কন্ট্রোল রুম পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মুহাঃ আমিনূর রহমান উপস্থিত ছিলেন।.
.
ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় মাননীয় উপাচার্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম সফলভাবে পরিচালনায় তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।.
.
কেন্দ্র পরিদর্শন শেষে অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনের ফলে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে এবং দেশের বিভিন্ন স্থানে তাদের যাতায়াতের ভোগান্তি কমেছে। ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়। শিক্ষার্থীদের সুবিধার্থে দৃশ্যমান স্থানে রোল নম্বর, কেন্দ্র ও ভবন নির্দেশক টাঙানো হয়। ভবনের প্রবেশমুখে আইন-শৃঙ্খলা উপকমিটির সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করে। .
.
উল্লেখ্য, আজ দেশের মোট ২১টি কেন্দ্রে একযোগে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের বাইরেও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারাদেশের প্রায় দেড় লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। . .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: