সূর্য আহমেদ মিঠুন: বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সদর উপজেলায় আজ শনিবার ( ৩০ মে ২০২৬ ) ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে সাপ্তাহিক শনিবারে পরিচালিত 'পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান' এ অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হান কবির।
তথ্য সূত্রে জানা যায় উপজেলা প্রশাসন, নারায়ণগঞ্জ সদর এর আয়োজনে ফতুল্লা ইউনিয়ন পরিষদ এই পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন করে।
এখানে উল্লেখ্য যে, সমগ্র নারায়ণগঞ্জ জেলায় প্রতিটি উপজেলায় প্রতি শনিবারে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: