• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

চৌদ্দগ্রামের সময় পাঠক ফোরামের উদ্যোগে আজান ও কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৪৮ এএম;
চৌদ্দগ্রামের সময় পাঠক ফোরামের উদ্যোগে আজান ও কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
চৌদ্দগ্রামের সময় পাঠক ফোরামের উদ্যোগে আজান ও কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামের জনপ্রিয় অনলাইন - চৌদ্দগ্রামের সময় পাঠক ফোরামের উদ্যোগে আজান, কুরআন তিলাওয়াত .

প্রতিযোগিতা ২০২৬ ও ইফতার মাহফিল ১২মার্চ রোজ বুধবার চৌদ্দগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। চৌদ্দগ্রাম মডেল কলেজ রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যক্ষ সোহরাব হোসেন মোল্লা ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে সাধারণ সম্পাদক বেলাল হোসাইন , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর ডাঃ আল রায়হান পাটোয়ারী, আলহাজ্ব নূর মিয়া ডিগ্রি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের  প্রধান  আলহাজ্ব মোহাম্মদ আলী মজুমদার, চৌদ্দগ্রাম পৌরসভার ৪নং ওয়ার্ডে বিএনপির  সভাপতি বাবুল মুন্সী, ফাষ্ট কেয়ার হাসপাতালের পরিচালক মো: ইলিয়াস, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি এমদাদ উল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহবায়ক সাংবাদিক আনিছুর রহমান, সদস্য সচিব আহছান উল্লাহ, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সহসভাপতি হাসান মোহাম্মদ জহির, বিশিষ্ট ব্যবসায়ী শামিম কবির। অন্যান্যর মধ্য বক্তব্য রাখেন বসন্তপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা একেএম শামসু উদ্দিন,বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুক চৌধুরী,বাতিসা ইউনিয়নের ছাত্র শিবিরের সাবেক সভাপতি খালেদ হোসেন মোল্লা, উক্ত কোরআন প্রতিযোগিতায় বিভিন্ন মাদ্রাসার পনের জন ছাত্র/ছাত্রী অংশ গ্রহণ করেন। তার হেফজ কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছে কালকোট আহাম্মদিয়া হাফিজিয়া এতিমখানা ও নূরানী মাদ্রাসার আব্দুল্লা বোখারী,  দ্বিতীয় স্থান আব্দুল্লাহ আল আহনাফ তাহমিদ এবং আজান প্রতিযোগিতা .

দ্বিতীয় স্থান পেয়েছে মোঃ ইসরাফিল আয়োজক কমিটির পক্ষে উপস্থিত  ছিলেন  সাংবাদিক  কাজী আহসান উল্ল্যা, মাসুদ রানা, ইলিয়াস ভূইয়া দিদার, মো: ইদ্রিসসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।. .

ডে-নাইট-নিউজ / কে.এম. আহসান উল্ল্যা : কুমিল্লা চৌদ্দগ্রাম প্রতিনিধি :

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ