• ঢাকা
  • বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ২৫ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কুমিল্লা চৌদ্দগ্রামে সংকটপূর্ণ এলাকায় ন্যায্য মূল্যে এলপি গ্যাস সরবরাহ কার্যক্রম উদ্বোধন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ২৫ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:১৬ এএম;
কুমিল্লা চৌদ্দগ্রামে সংকটপূর্ণ এলাকায় ন্যায্য মূল্যে এলপি গ্যাস সরবরাহ কার্যক্রম উদ্বোধন
কুমিল্লা চৌদ্দগ্রামে সংকটপূর্ণ এলাকায় ন্যায্য মূল্যে এলপি গ্যাস সরবরাহ কার্যক্রম উদ্বোধন

কুমিল্লার চৌদ্দগ্রামে দি নিউ জননী এলপি গ্যাস ও ফ্রেশ এলপি গ্যাস চৌদ্দগ্রাম উপজেলা পরিবেশক মোঃ আলমগীর হোসেনের উদ্যোগে ন্যায্য মূল্যে গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। মঙ্গলবার সকালে  ১০টায় উপজেলার কনকাপৈত বাজারে ন্যায্য মূল্যে এলপি গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় ৫০ জন ক্রেতাকে ন্যায্য মূল্যে ফ্রেশ এলপি গ্যাস সরবরাহ করা হয়। .

যেখানে বাজারের যেকোনো দোকানে ১টি এলপি গ্যাস সিলিন্ডার রিফিল করতে খরচ হয় ১৬০০ থেকে ১৮০০ টাকা, সেখানে ক্রেতারা ১৪০০ টাকায় এলপি গ্যাস রিফিল করতে পেরে সন্তোষ প্রকাশ করেন। ফ্রেশ  এলপি গ্যাসের পরিবেশক জানায়, পর্যায়ক্রমে  উপজেলার বিভিন্ন হাটবাজারে ন্যায্য মূল্যে এলপি গ্যাস সরবরাহ করা হবে। এই দিকে স্হানীয় এলাকাবাসী জানান এই রকম  ভালো উদ্যোগ কে সাধুবাদ কৃতজ্ঞতা স্বীকার করেন,.

 . .

ডে-নাইট-নিউজ / কে.এম. আহসান উল্ল্যা : কুমিল্লা চৌদ্দগ্রাম প্রতিনিধি : 

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ