কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম উপজেলা ৯নং কনকাপৈত ইউনিয়ন বুদ্ধিন ভূঁইয়া বাড়ির মৃত হুমায়ুন কবিরের ছেলে সিএনজি ড্রাইভার রিপন (৩৮) বসতঘরে ৩০ মার্চ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে রান্না ঘরের গ্যাস সিলেন্ডারের লিকেজ থেকে ভয়াবহ আগুনের লাগে। ভয়াবহ আগুনে রিপনের ঘরে আলমিরাতে থাকা ১লাখ ৩০ হাজার টাকা দাখিল পরীক্ষার্থী মেয়ের এডবিট কার্ড, সকল বই পুস্তক, ঘরের আসবাবপত্রসহ সব জ্বলেপুড়ে শেষ হয়ে যায়। এতে প্রায় তার ৫/ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। এসময় রিপনের .
মেয়ে আলহাজ্ব আয়েশা নূর মহিলা দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষাথী হাফসা সুলতানা শরীরের কিছু অংশ আগুনের তাপে ক্ষতিগ্রস্থ হয়। বর্তমানে সে চিকিৎসাধীন আছে। এবিষয়ে ক্ষতিগ্রস্ত রিপন বলেন তার স্ত্রী ব্রেন.
স্ট্রোকের রুগী অনেকদিন যাবত সে তার সামান্য আয় দিয়ে ছেলে মেয়ের পড়া লেখা ও স্ত্রী চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। এমতাবস্থায় বর্তমানে পরিবার নিয়ে থাকার কোন ঘর নেই এবং সন্তানদের লেখা পড়া ও অসুস্থ্য স্ত্রীর চিকিৎসা নিয়ে বড় দুশ্চিন্তায় আছে বলে জানান। ফায়ার সার্ভিস কল করছে কিনা জানতে চাইলে রিপন বলেন ফোন করেছিলাম কিন্তু ফায়ার সার্ভিস আসার আগে আগুন জ্বলে শেষ হয়ে গেছে সব।. .
ডে-নাইট-নিউজ / কে.এম.আহসান উল্ল্যা : কুমিল্লা চৌদ্দগ্রাম প্রতিনিধি :
আপনার মতামত লিখুন: