Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩২৭ জন

ডে-নাইট নিউজ | অনলাইন ডেস্ক দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩২৭ জন।

বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে পাঁচজন, ময়মনসিংহে একজন এবং বরিশালে একজনের মৃত্যু হয়েছে।

হামে মৃত্যু ছাড়াল ১ হাজার ১৭০

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১৭৭ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৭৩ জন মারা গেছেন।

নতুন করে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৯৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে দেশে সন্দেহভাজন সংক্রমণের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৫৭০ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১২৮ জন। সব মিলিয়ে দেশে নিশ্চিত হাম শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৮৪০ জনে।

হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছেন অনেকে

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৯০ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৭ হাজার ৬৯৮ জন।

সূত্র: স্বাস্থ্য অধিদপ্তর ও কালের কণ্ঠ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা

1

ভ্রু ও চোখের পাতা ঘন দেখাতে ঘরোয়া যত্ন

2

ইরান ইস্যুতে রাজনৈতিক চাপে ট্রাম্প

3

কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

4

সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

5

সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্

6

বেতন ও মজুরির দাবিতে উত্তাল উত্তরা, শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত

7

সিলেটে হামের আক্রমনে নেই হাসপাতালগুলোতে সিট,প্রতিদিন বাড়ছে র

8

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

9

সরকারকে বেকায়দায় ফেলতে অপচেষ্টা চলছে, অভিযোগ রিজভীর

10

ঝিনাইদহে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত

11

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ডিম দিবস-২০২৬ উদযাপিত

12

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১,৮৫১

13

রাজশাহীতে রাজ বেকস লাইভ বেকারীকে জরিমানা

14

বিশ্বনাথে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

15

২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী

16

রামগতির মেঘনায় মা ইলিশ নিধনের মহোৎসব, নেপথ্যে ছাত্রদল নেতার

17

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

18

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫

19

নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

20