Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

চেক চুরি ও স্বাক্ষক জালিয়াতির দায়ে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কারাগারে


লক্ষ্মীপুর প্রতিনিধি : চেক চুরি ও স্বাক্ষর জালিয়াতির দায়ে লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট  হুমায়ুন কবির হাওলাদারকে কারাগারে পাঠিয়েছে আদালত। ১১অক্টোবর (রবিবার) বিকালে জেলা জজ আদালতের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্র রেজাউল হক এই আদেশ দেন। বর্তমানে তিনি লক্ষ্মীপুর জেলা কারাগারে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী মো. ফিরোজ আলম।

ভুক্তভোগী মরিয়ম বেগম, রায়পুর উপজেলার, উদমদমারা গ্রামের ইউসুফ আলীর স্ত্রী।

আইনজীবী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, এডভোকেট হুমায়ুন কবির হাওলাদার আত্মীয় মরিয়ম বেগমের বাড়িতে দাওয়াতে গিয়ে তার সাউথইস্ট ব্যাংক হায়দারগঞ্জ শাখায় খোলা একাউন্টের অনুকূলে ইস্যুকৃত চেক চুরি করে নিয়ে যান। পরে ঐ চেকে ৩৬লক্ষ ৮২হাজার টাকা উল্লেখ করে তিনি নিজেই মরিয়ম বেগমের স্বাক্ষর দিয়ে টাকা উত্তোলনের জন্য ব্যাংকে পাঠান। সন্দেহ ও স্বাক্ষরে অমিল দেখে গ্রাহককে অবগত করেন ব্যাংক কর্তৃপক্ষ। এবিষয়ে মরিয়মের স্বামী ইউসুফ আলী বাদী হয়ে হুমায়ুন কবির হাওলাদার ও আব্দুস শহীদকে বিবাদী করে আদালতে একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-৪৮১/২৫খ্রিঃ। মামলাটি তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার লক্ষ্মীপুরকে দায়িত্ব প্রদান করেন আদালত। দীর্ঘ তদন্ত ও সিআইডির বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয় চেকে দেওয়া স্বাক্ষর গ্রাহক মরিয়ম বেগমের নয় তা হুমায়ুন কবির হাওলাদারের। পরে আদালত বিবাদীদের প্রতি গ্রেফতারী পরওনা জারি করেন। ১১ অক্টোবর (রবিবার) হুমায়ুন কবির হাওলাদার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষ আদালত এডভোকেট হুমায়ুন কবির হাওলাদারকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এ মামলার অপর আসামি আব্দুস শহীদ পালাতক রয়েছেন। এ সময় বাদী পক্ষের শুনানি করেন সিনিয়র আইনজীবী মো. ফিরোজ আলম। বিবাদী পক্ষে আইনজীবী সমিতির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার, সিনিয়র আইনজীবী মো. হাসান, মিজানুর রহমান মুন্সী প্রমুখ।

বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার বলেন, বিজ্ঞ আদালত বারের সভাপতি হিসেবে বিষয়টি সমঝোতা করার জন্য আমাকে দায়িত্ব প্রদান করেন। আমরা ৭দিনের সময় চেয়েছি কিন্তু বাদী পক্ষ তাৎক্ষণিক প্রতিকার চাওয়ায় আর সমঝোতা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, সন্দেহভা

1

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

2

রিয়াদের বিমানবন্দরে হামলার দাবি, নিহত ১২, দুই বাংলাদেশি থাকা

3

নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ

4

রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫২৮, উদ্ধার মা

5

নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

6

ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে প

7

মুক্তিযোদ্ধা তালিকায় কঠোর যাচাই, বাদ পড়বেন অ-মুক্তিযোদ্ধারা:

8

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় রাষ্ট্রদ্রোহ মামল

9

কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধন

10

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬

11

বাংলাদেশের থানা ও ওসিদের যোগাযোগ নম্বর

12

দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মা

13

দুর্যোগে নারী-কিশোরীর নিরাপত্তায় ওরিয়েন্টেশন

14

এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম বাড়তেই সিলেটে দেখা দিয়েছে সংকট

15

হারিয়ে যাওয়া শৈশব: আমাদের শিশুদের সুরক্ষায় দায় কার

16

জরাজীর্ণ ঘরে, মানবেতর জীবন, নিরাপদ. মাথার গোঁজার ঠাঁই চান

17

অসুস্থ নাজির কামরুল ইসলামের সুস্থতা কামনায় দোয়া, উদ্বিগ্ন সহ

18

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

19

ঘরেই তৈরি করুন মুচমুচে ভেটকি ফিশ ফ্রাই, জেনে নিন সহজ রেসিপি

20