সূর্য আহমেদ মিঠুন - নারায়ণগঞ্জের ফতুল্লায় আজ মঙ্গলবার ( ৩ মার্চ ) ইফতার অনুষ্ঠানে বিকেএমইএ’র সভাপতি হাতেমকে ফ্যাসিস্ট আখ্যা দেয়ায় এনসিপির নারায়ণগঞ্জ ৪ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনকে ঘেরাও করে বিক্ষোভ।
তথ্য সূত্রে জানা যায় ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় জামায়াতের ইফতার মাহফিলে এই ঘটনা ঘটে। পরে এমপি আব্দুল্লাহ আল আমিনকে ঘেরাও করে বিক্ষোভ করে হাতেমের অনুসারীরা।
জামায়াতের আয়োজিত ইফতারে অতিথি হিসেবে দাওয়াত পান এমপি আব্দুল্লাহ আল আমিন ও বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম। তবে ঘটনার শুরু যখন হাতেমকে উপস্থিত দেখে স্টেজে বসেননি আল আমিন। বক্তব্য প্রদানকালে এমপি আল আমিন বলেন, ‘আমি ফ্যাসিস্টের দোসরের সাথে এক মঞ্চে বসবো না।’
এরপরপরেই হাতেম উঠে যায় এবং তার অনুসারীরা অনুষ্ঠানস্থল ঘেরাও করে বিক্ষোভ করে।
সর্বশেষ তথ্য মতে জানা যায় ফতুল্লা থানার পরিদর্শক আনোয়ার হোসেন ঘটনাটি অবগত হয়, এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে তিনি জানান।
.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: