• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ০৫ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

হরিণাকুণ্ডুতে নিখোঁজের  পর ভুট্টাক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৫ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:৫৮ পিএম;
হরিণাকুণ্ডুতে নিখোঁজের  পর ভুট্টাক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধারহরিণাকুণ্ডুতে নিখোঁজের  পর
হরিণাকুণ্ডুতে নিখোঁজের  পর ভুট্টাক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

 .

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নে জসিম উদ্দিন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর বৃহস্পতিবার রাত ১১টার দিকে টেংরাখালির মাঠের একটি ভুট্টাক্ষেত থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। নিহত জসিম দৌলতপুর গ্রামের মোক্তার আলীর ছেলে।​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল ১০টার দিকে মাঠ থেকে ঘাস কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন জসিম। দুপুর গড়িয়ে বিকেল হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।  রাত ১১টার দিকে টেংরাখালির মাঠের নির্জন এক ভুট্টাক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসী।এলাকার বাসিন্দা মতিয়ার রহমান জানান, মরদেহটির গলায় ফাঁস লাগানো ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি দিয়ে পেটানোর গুরুতর জখম লক্ষ্য করা গেছে। ধারণা করা হচ্ছে, তাকে অত্যন্ত নৃশংসভাবে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।.

 .

 .

​এদিকে জসিমের এমন মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। দুই সন্তান খুশি ও শামীমকে নিয়ে নির্বাক হয়ে পড়েছেন স্ত্রী রেশমা খাতুন। তিনি বিলাপ করে বলেন, "আমার ছোট ছোট বাচ্চাগুলো এই বয়সেই এতিম হয়ে গেল। আমি এখন কার কাছে বিচার চাইব?"​হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রকিয়া করা হচ্ছে।তিনি আরও বলেন, "প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। আমরা তদন্ত শুরু করেছি, দ্রুতই অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।.

.

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ