• ঢাকা
  • শনিবার, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ২১ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২১ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:১২ পিএম;
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালন করা হয়েছে। মহান ভাষা শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করে।.

 .

শনিবার (২১ ফেব্রুয়ারি) সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ প্রাঙ্গণে র‍্যালী শেষে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। পুষ্পস্তবক অর্পণের সময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল ১০:৩০ টায় ‘বাংলা ভাষার মর্যাদা ও আন্তর্জাতিক মাতৃভাষার গুরুত্ব’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “২১শে ফেব্রুয়ারি শুধু বাঙালির নয়, এটি আজ বিশ্বব্যাপী ভাষার অধিকার রক্ষার প্রতীক। আমাদের মাতৃভাষার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে এবং উচ্চশিক্ষা ও গবেষণা বাংলা ভাষায় পরিচালনা করার উপর গুরুত্ব দিতে হবে।” অনুষ্ঠানে বক্তারা বলেন বাংলা আমাদের মাতৃভাষা, এই ভাষা আমাদের ঐতিহ্য, আমাদের গৌরব। এছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব, ভাষা আন্দোলনের ইতিহাস ও বাংলা ভাষার সমৃদ্ধি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।.

 . .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ