• ঢাকা
  • বুধবার, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সিন্ডিকেট সদস্য হিসেবে দুই সংসদ সদস্যের মনোনয়ন পেলো হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:০৩ পিএম;
সিন্ডিকেট সদস্য হিসেবে দুই সংসদ সদস্যের মনোনয়ন পেলো হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় 
সিন্ডিকেট সদস্য হিসেবে দুই সংসদ সদস্যের মনোনয়ন পেলো হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় 

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এর সিন্ডিকেট সদস্য হিসেবে দুইজন সংসদ সদস্যকে মনোনয়ন প্রদান করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এর মানবসম্পদ শাখা-১ হতে স্পিকারের অনুমোদনক্রমে এ মনোনয়ন জারি করা হয়। মনোনীত সদস্যগণ হলেন আলহাজ্ব মোঃ জি কে গউছ, সংসদ সদস্য, হবিগঞ্জ-৩ আসন, হুইপ, জাতীয় সংসদ এবং আবু মনসুর সাখাওয়াত হাসান, সংসদ সদস্য, হবিগঞ্জ-২ আসন। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলো সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ, যা প্রতিষ্ঠানের প্রশাসনিক, আর্থিক ও একাডেমিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে দায়িত্ব পালন করে। এ প্রেক্ষিতে অভিজ্ঞ ও প্রজ্ঞাসম্পন্ন সংসদ সদস্যদের অন্তর্ভুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে। নবনিযুক্ত সিন্ডিকেট সদস্যবৃন্দের দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ, এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন যে, এই মনোনয়ন বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সহায়ক হবে এবং সম্মানীত সদস্যবৃন্দ প্রতিষ্ঠানটিকে একটি আধুনিক, আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত করার লক্ষ্যে কার্যকর ভূমিকা রাখবেন।
 .

.

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ