সূর্য আহমেদ মিঠুন - স্টাফ রিপোর্টার আজ শনিবার (২৮ মার্চ ) নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া ০১ কেজি গাঁজা, ২১০ পুরিয়া হেরোইন, ৪৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বহনকারী একটি প্রাইভেটকার জব্দ সহ ১২ জন মাদক কারবারি এবং অন্যান্য অপরাধের সাথে জড়িত ৩ জন সহ মোট ১৫ জনকে গ্রেফতার করেছে। । তথ্য সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এর লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী তারই নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি চৌকস আভিযানিক দল সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে যাচ্ছে।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: