• ঢাকা
  • রবিবার, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সিদ্দিরগঞ্জ থানা পুলিশ গত এক সপ্তাহে ১৪০ জন আসামি গ্রেফতার করেছে


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:৫৩ পিএম;
সিদ্দিরগঞ্জ থানা পুলিশ গত এক সপ্তাহে ১৪০ জন  আসামি গ্রেফতার করেছে
সিদ্দিরগঞ্জ থানা পুলিশ গত এক সপ্তাহে ১৪০ জন আসামি গ্রেফতার করেছে

সূর্য আহমেদ মিঠুন - স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থানার  (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক (পিপিএম) এর বলিষ্ঠ  নেতৃত্বে পুলিশের জিরো টলারেন্স অভিযানের  এক সপ্তাহে ১৪০ জন  আসামি গ্রেফতার ও  বিপুল পরিমাণ  মাদক উদ্ধার করছে। তথ‍্য সূত্রে জানা যায় ওসি মোহাম্মদ আব্দুল বারিক এর চৌকস নেতৃত্বে  সিদ্দিরগঞ্জ থানায় আসামি ধরার  অতীত সব রেকর্ড ভেঙ্গে শান্তি শৃংখলা বজায় রাখতে দূর্বার গতিতে কাজ করে যাচ্ছে সিদ্দিরগঞ্জ থানা পুলিশ। আরেক বিশ্লেষনে উঠে এসেছে  ওসি মোহাম্মদ আব্দুল বারিক সিদ্দিরগঞ্জ থানায় যোগদানের পর থেকে পুরো নারায়ণগঞ্জের অন‍্য সকল থানা থেকে সিদ্দিরগঞ্জ থানা পুলিশ সর্বোচ্চ আসামি ধরছে।  এই বিষয়ে ওসি মোহাম্মদ  আব্দুল বারিক এর সাথে কথা হলে তিনি জানান আমি সব সময় আমার পেশাগত দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিক। আমার উর্ধ্বতন এসপি  জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী স‍্যার  এর দিক নির্দেশনা কাজ করছি এবং আমার সহকর্মী প্রতিটি পুলিশ সদস্য তার সর্বোচ্চ টা সিদ্দিরগঞ্জ থানার আইন শৃংখলা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। যার কারণে মাদক থেকে শুরু করে  কোন অপরাধী অপরাধ করে লুকিয়ে থাকতে পারছে না। মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স সহ অন‍্য সকল অপরাধে  প্রতিদিনই সিদ্দিরগঞ্জ থানার বিশেষ অভিযানে পুলিশ আসামি ধরছে। এবং আমি যতদিন এই থানায় আছি সততা ও আন্তরিকতার সাথে আইন শৃংখলা নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব সহকারে এভাবেই কাজ  করে যাবো ইনসাআল্লাহ্।.

.

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ