• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

লক্ষ্মীপুরে কৃষকের ঘরে ভেঙে দিলো বিএনপি নেতা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৩৫ পিএম;
লক্ষ্মীপুরে কৃষকের ঘরে ভেঙে দিলো বিএনপি নেতা
লক্ষ্মীপুরে কৃষকের ঘরে ভেঙে দিলো বিএনপি নেতা

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক রেজাউল হকের বসত ঘরে ভেঙে দিলো মনিরুল হক মনির নামের এক বিএনপি নেতা।.

বুধবার (১১মার্চ) ভোর রাতে তোরাবগঞ্জ ইউনিয়নের তোরাবগঞ্জ গ্রামেরওহিদুল হকের বাড়িতে এমন ঘটনা ঘটে। ১২ মার্চ বুধবার বিকালে ভুক্তভোগী রেজাউল হক বিষয়টি সাংবাদিকদের জানান। .

অভিযুক্ত মনিরুল হক মনির ঐ বাড়ির মৃত ওহিদুল হকের ছেলে ও ওয়ার্ড বিএনপির সভাপতি।.

ভুক্তভোগী তার আপন সহোদর ভাই।.

 .

ভুক্তভোগী রেজাউল হক জানান, ওয়ারিশ সূত্রে পাওয়া সাড়ে ১৭শতাংশ জমিতে ভোগ দখলে আছেন রেজাউল। কিন্তু সে জমি দখলে নিতে চায় তার ভাই মনিরুল হক। এ নিয়ে উভয়ের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। কয়েক দফায় স্থানীয় ভাবে বৈঠক হলেও তা মানছেন না মনিরুল। এদিকে বিএনপি নেতা হওয়ায় প্রভাব বিস্তার করে সে। বুধবার ভোরে ২০-৩০জন বহিরাগত লোকজন সহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তাদের ঘর ভাঙচুর করে ও লুটপাট করে। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করছেন রেজাউল হক ও তার পরিবার। .

 .

অভিযোগের বিষয়ে মনিরুল হক মনিরের সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায় নি।.

 .

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল আলম বলেন, দুই ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জের একটি ঘটনা ঘটেছে,  যা আমরা শুনেছি। এখনও থানায় কেউ লিখিত অভিযোগ করে নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ