• ঢাকা
  • বুধবার, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৫ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

রামগতিতে  স্কুল ছাত্রীকে ধর্ষণচেষ্টা, প্রভাবশালী মহলের ধামাচাপা দেওয়ার চেষ্টা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ০৪ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৫৪ এএম;
রামগতিতে  স্কুল ছাত্রীকে ধর্ষণচেষ্টা, প্রভাবশালী মহলের ধামাচাপা দেওয়ার চেষ্টা
রামগতিতে  স্কুল ছাত্রীকে ধর্ষণচেষ্টা, প্রভাবশালী মহলের ধামাচাপা দেওয়ার চেষ্টা

রামগতি (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রামগতিতে মুদি দোকানে সদাই কিনতে গিয়ে জোরপূর্বক ধর্ষণচেষ্টার শিকার হয়েছে অষ্টম শ্রেণীর এক হিন্দু ধর্মাবলম্বী কিশোরী (১৫)। উপজেলার ৮ নম্বর বড়খেরী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে। তবে ঘটনার পর আইনি পদক্ষেপ না নিয়ে একটি প্রভাবশালী মহল টাকার বিনিময়ে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

 .

 .

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ জুলাই দুপুরে রঘুনাথপুর সেন্টার সংলগ্ন এলাকার অভিযুক্ত গিয়াস উদ্দিনের (৬০) মুদি দোকানে যায় ওই কিশোরী। দোকান ফাঁকা থাকার সুযোগে গিয়াস উদ্দিন তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।.

এদিকে, জঘন্য এ অপরাধটি পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থাকে না জানিয়ে স্থানীয়ভাবে মোটা অংকের টাকার বিনিময়ে আপস-মীমাংসার চেষ্টা চলছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা। প্রভাবশালী একটি মহল ভুক্তভোগী পরিবারটিকে আইনি প্রক্রিয়ায় যেতে বাধা দিচ্ছে এবং বিষয়টি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে।.

এ বিষয়ে জানতে অভিযুক্ত গিয়াস উদ্দিনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে বলে ধারণা করা হচ্ছে।.

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,             .

"ঘটনাটি সম্পর্কে আমরা এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। তবে লিখিত অভিযোগ পেলে কিংবা ঘটনার সত্যতা প্রমাণিত হলে জড়িত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।".

এদিকে ভুক্তভোগী পরিবারটি যেন কোনো ধরনের ভয়ভীতি বা চাপের মুখে বিচারপ্রাপ্তি থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করার দাবি জানিয়েছে স্থানীয় সচেতন মহল। একই সাথে অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে রামগতির সর্বস্তরের সাধারণ মানুষ।. .

ডে-নাইট-নিউজ / নাসির মাহমুদ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:

নারী ও শিশু বিভাগের জনপ্রিয় সংবাদ