বিশ্বনাথ সিলেট প্রতিনিধিঃ বিশ্বনাথের অসহায় ও দুঃখীদের কল্যাণে প্রতিষ্ঠিত বিশ্বনাথ রোগী কল্যাণ সমিতি। রোগীদের স্বাস্থ্যসেবা ও সহযোগিতা করতে এই সমিতি নিরলস কাজ করছে। বিভিন্ন করণীয় সিদ্ধান্তঃ নিতে জরুরি সভা করেছেন সমিতির নেতৃবৃন্দ। .
.
এ উপলক্ষে সোমবার ১৮ই মে দুপুরে সমিতির .
এক জ্বরুরী সভা বিশ্বনাথ উপজেলা সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। .
.
বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আনিসুল হোসেনের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সমিতির সাধারণ সম্পাদ মোঃ কামরুল ইসলামের সঞ্চালনায় এতে উপস্হিত ছিলেন, সমিতির সহ সভাপতি ও সাবেক বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের একাধিক বারের চেয়ারম্যান মোঃ ছয়ফুল হক, সমিতির কোষাধ্যক্ষ ও বিশ্বনাথ উপজেলা দুর্ণীতি দমন কমিশনের সাধারণ মোঃ মধু মিয়া, সমিতির প্রচার সম্পাদক ও বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন, সদস্য মোঃ হাজি রহমত আলী, সদস্য লাল মিয়া, ও মোঃ জুবেল মিয়া প্রমুখ। .
.
সভায় রোগীদের সেবার মান নিশ্চিত এবং সমিতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: