• ঢাকা
  • শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ২০ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথে ‘মহাজন বাড়ি অরফান মেমোরিয়াল ট্রাস্ট’র খাদ্যসামগ্রী পেলেন ছয় শতাধিক পরিবার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৩৪ পিএম;
বিশ্বনাথে ‘মহাজন বাড়ি অরফান মেমোরিয়াল ট্রাস্ট’র খাদ্যসামগ্রী পেলেন ছয় শতাধিক পরিবার
বিশ্বনাথে ‘মহাজন বাড়ি অরফান মেমোরিয়াল ট্রাস্ট’র খাদ্যসামগ্রী পেলেন ছয় শতাধিক পরিবার

মাহে রমজান উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে ‘আলহাজ্ব হুশিয়ার আলী, জমিলা বিবি এবং ছুরাব আলী (মহাজন বাড়ি) অরফান মেমোরিয়াল ট্রাস্ট’র উদ্যোগে এলাকার ছয় শতাধিক গরীব ও অসহায় পরিবারের সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারী) সকালে সিলেটের বিশ্বনাথে পৌর শহরের শরিষপুর (মিরেরচর-২) গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সাহাব উদ্দিনের বাড়িতে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে চাল, ডাল, তেল, ছানা’সহ প্রায় ১৫ কেজি মালামাল প্রদান করা হয়। এলাকার প্রবীন মুরব্বী মাওলানা জাহির উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠক মাওলানা ওমর ফারুক বিপ্লবীর পরিচালনায় অনুষ্ঠিত মাহে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার এসআই অনিক বড়ুয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মছন্দর আলী, সংগঠক হাজী আরশ আলী রেজা, আব্দুল ওয়াহিদ, বাবুল ইসলাম, সিকন্দর আলী, মাওলানা ফখরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ তাজ উদ্দিন, স্বাগত বক্তব্য রাখেন ‘আলহাজ্ব হুশিয়ার আলী, জমিলা বিবি এবং ছুরাব আলী (মহাজন বাড়ি) অরফান মেমোরিয়াল ট্রাস্ট’র সাহাব উদ্দিন এবং শেষে দোয়া পরিচালনা করেন শরিষপুর জামে মসজিদের ইমাম মাওলানা ফয়ছল আহমদ।.

.

ডে-নাইট-নিউজ / মিজানুর রহমান মিজান,বিশ্বনাথ প্রতিনিধি ,সিলেট:-

অন্যান্য বিভাগের জনপ্রিয় সংবাদ