বিশ্বনাথ সিলেট প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার ১ নং লামাকাজী ইউনিয়নের সোনাপুর চ্যারিটি গ্রুপ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে। .
.
রবিবার (২৬ এপ্রিল) বিকেলে লামাকাজী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে আকিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এলাকার ৬ষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণিতে পড়ুয়া মেধাবী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিক শিক্ষা উপকরণ গুলো বিতরণ করা হয়। .
.
মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়া আরো গতিশীল ও মেধার মান উন্নয়নে সহযোগিতায় যুক্তরাজ্য প্রবাসী লামাকাজী ইউনিয়নের সোনাপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক, সোনাপুর চ্যারিটি গ্রুপের এডমিন আলহাজ্ব আজিজুর রহমানের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।.
.
চ্যারিটি গ্রুপের স্বেচ্ছাসেবক এখলাছুর রহমান এর সভাপতিত্বে ও কবি লাহিন নাহিয়ানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়া, চ্যারিটি সদস্য তারেকুল ইসলাম।.
.
এসময় উপস্থিত ছিলেন, চ্যারিটির সদস্য মানিক মিয়া, ইমরান আহমদ, মাসুম আহমদ সহ শিক্ষার্থী, শিক্ষার্থীদের অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: