বিশ্বনাথ সিলেট প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজার এলাকার টিএনটি রোডে ‘বাসিয়া নদী’র তীরে অবৈধভাবে সদ্য গড়ে উঠা দুটি দোকান ঘর উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারী বিকেল ৩টার দিকে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে ওই দুটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।.
.
‘বাসিয়া নদী’র দুই তীরে গড়ে উঠা শত শথ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি ভূমি দখলমুক্ত কার ও নদীর নব্যতা ফিরিয়ে আনার দাবিতে স্থানীয় জনগণ যখন সোচ্চার, ঠিক তখনি (টিএনটি রোডে) অবৈধভাবে টিনসেডের দুটি দোকান ঘর নির্মাণ করেন উপজেলার দৌলতপুর ইউনিয়নের হাসনাজী গ্রামের যুক্তরাজ্য প্রবাসী নূরুল ইসলাম (৬৫) ও পৌরসভার মুফতিরগাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী শফিক মিয়া (৬০)।.
স্থানীয় সূত্রে জানা গেছে, শফিক মিয়া সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বের রাত থেকে নিজে অবৈধ স্থাপনা নির্মাণের কাজ শুরু করেন। দোকান ঘর নির্মাণ শেষে সম্প্রতি এটি একজনকে ভাড়া দেন। শফিক মিয়ার দোকান নির্মাণের পর পরই নূরুল ইসলাম অবৈধ স্থাপনা নির্মাণের কাজ শুরু করে আজ (শুক্রবার) প্রায় সম্পন্ন করে ফেলেন। কিন্তু তাদের শেষ রক্ষা হল না। সদ্য নির্মাণকৃত দুটি অবৈধ স্থাপনাই উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। এসময় থানার একদল পুলিশ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।.
অবৈধ স্থাপনা দুটি উচ্ছেদের সত্যতা স্বীকার করে এব্যাপারে বিশ্বনাথ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, সরকারি ভূমি দখল করে কেউ অবৈধ স্থাপনা নির্মাণ করলে, সাথে সাথে তা উচ্ছেদে আইনানুনগ ব্যবস্থা গ্রহন করা হবে। পুরাতন অবৈধ স্থাপনা গুলে উচ্ছেদের বিরুদ্ধে আদালতে দুটি রিট চলমান আছে। রিটের রায় আসার সাথে সাথেই বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করবে প্রশাসন।.
. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: