শিশুদের হাম ও রুবেলা রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং জাতীয় টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফল করার লক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে শিক্ষক, টিকাদানকারী, সুপারভাইজার ও স্বেচ্ছাসেবকদের নিয়ে এক প্রশিক্ষণ ও অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।.
রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টায় ফুলবাড়ী পৌরসভার আয়োজনে পৌরসভা মিলনায়তনে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী পৌরসভার প্রশাসক জনাব ছামিউল ইসলাম।.
সভায় আশরাফ পারভেজ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নির্বাহী পৌর প্রকৌশলী আলহাজ্ব লুৎফুল হুদা চৌধুরী লিমন, প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মেডিকেল অফিসার ডাঃ আলিফ মে. নুর -ই- আলম সাইয়েদী, মোছাঃ মাসুমা আক্তার মিম, ডাঃ তানভীর রুপক শিক্ষক শেখ মোহাম্মদ আলী,মোছাঃ শরিফা আক্তার লাকি প্রমূখ। বক্তারা বলেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ যা শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। এই ঝুঁকি মোকাবিলায় টিকাদান কর্মসূচির কোনো বিকল্প নেই। ক্যাম্পেইন চলাকালীন নির্দিষ্ট বয়সী প্রতিটি শিশু যাতে টিকার আওতায় আসে, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়।.
প্রশিক্ষণ সেশনে টিকাদানের সঠিক পদ্ধতি, তদারকি এবং জনসচেতনতা তৈরির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উল্লেখ্য যে, এই ক্যাম্পেইনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ইউনিসেফ এবং গাভি (Gavi)-এর সার্বিক সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।.
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, টিকাদান কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।.
ডে-নাইট-নিউজ / মো. হারুন-উর-রশীদ, ফুলবাড়ী
আপনার মতামত লিখুন: