পাটারীর হাটের ৬নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী চাঁন গাজী খাঁন.
জনগণের সেবায় প্রস্তুত তরুণ সমাজকর্মী ‘ক্যানোলা গাজী’.
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৬নং পাটারীর হাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগণের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেছেন এম এস এইচ চাঁন গাজী খাঁন। স্থানীয়ভাবে তিনি ‘ক্যানোলা গাজী’ নামে পরিচিত।.
পেশাগত জীবনে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন কর্মচারী। এর পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটর ও সমাজকর্মী হিসেবেও এলাকায় তার পরিচিতি রয়েছে। তরুণ প্রজন্মের একজন সমাজকর্মী হিসেবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে স্থানীয়দের মধ্যে তার পরিচিতি তৈরি হয়েছে।.
স্থানীয়দের মতে, এম এস এইচ চাঁন গাজী খাঁন দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে যোগাযোগ রেখে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন। বিশেষ করে তরুণদের সঙ্গে তার রয়েছে ঘনিষ্ঠ যোগাযোগ। ফলে ৬নং ওয়ার্ডের মেম্বার পদে তার প্রার্থিতা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।.
মেম্বার পদে প্রার্থী হওয়ার বিষয়ে এম এস এইচ চাঁন গাজী খাঁন বলেন, “আমি জনগণের পাশে থেকে কাজ করতে চাই। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখা এবং তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও উন্নত ওয়ার্ড গড়ে তোলাই আমার লক্ষ্য।”.
তিনি আরও বলেন, জনগণ তাকে নির্বাচিত করলে দায়িত্বকে সেবার সুযোগ হিসেবে গ্রহণ করে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।.
স্থানীয়দের প্রত্যাশা, আগামী দিনে ৬নং ওয়ার্ডের উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি ও সাধারণ মানুষের কল্যাণে যে প্রার্থী কার্যকর ভূমিকা রাখতে পারবেন, ভোটাররা তাকেই মূল্যায়ন করবেন।. .
ডে-নাইট-নিউজ / নাসির মাহমুদ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
আপনার মতামত লিখুন: