• ঢাকা
  • সোমবার, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৩৮ পিএম;
নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু
নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বজ্রপাতে মো.আরাফাত হোসেন (২১) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  সোমবার (২৭ এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের পূর্ব গামছাখালী গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত আরাফাত একই গ্রামের আবু বক্কর ছিদ্দিক মিয়ার বাড়ির মৃত আফছার উদ্দিনের ছেলে।  

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আরাফাত স্থানীয় খাসেরহাট বাজারের একজন কসমেটিক ব্যবসায়ী। পাশাপাশি পরিবারের জমিতে কাজও করতেন। দুপুরের দিকে তার মা শায়েলা আক্তারসহ বাড়ির পাশে বাদাম খেত থেকে বাদাম তুলতে যান। বাদাম তুলে বাড়ি নিয়ে আসার পথে বজ্রপাতের শিকার হয় আরাফাত। এতে ঘটনাস্থলেই মায়ের সামনে তার মৃত্যু হয়। পরে তার মায়ের চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে তার মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।  

চরঈশ্বর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) রাশেদ উদ্দিন বলেন, খেত থেকে বাদাম তুলে মা-ছেলে বাড়ি ফিরছিলেন। ওই সময় তার মা সামনে ছিলেন, ছেলে পিছনে ছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলে মায়ের সামনে ছেলে মারা যায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

বিষয়টি নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  
 .

.

ডে-নাইট-নিউজ /

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ