• ঢাকা
  • সোমবার, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ০৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:০৫ পিএম;
নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় হঠাৎ বজ্রপাতের বিকট শব্দে অচেতন হয়ে লুৎফুন্নাহার রোমানা (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে) দুপুরে উপজেলার রামপুর ইউনিয়নের দক্ষিণ আলী রোড এলাকার রজবেন্নেছা মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রোমানা ওই এলাকার বাসিন্দা আবু নাছেরের স্ত্রী।

স্থানীয়রা জানান, দুপুরে আকস্মিক বৃষ্টি শুরু হলে বাড়ির পাশের জমি থেকে গরু আনতে বের হন রোমানা। ফেরার পথে রাস্তার ওপর পৌঁছালে হঠাৎ বজ্রপাতের শব্দে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মাদ নুরুল হাকিম বলেন, বজ্রপাতের শব্দে গৃহবধূ অচেতন হয়ে যায়। পরে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  .

.

ডে-নাইট-নিউজ /

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ