• ঢাকা
  • শনিবার, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

নোয়াখালীতে আগুনে পুড়ে ছাই ৭ দোকান


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:১৬ পিএম;
নোয়াখালীতে আগুনে পুড়ে ছাই ৭ দোকান
নোয়াখালীতে আগুনে পুড়ে ছাই ৭ দোকান

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার বজরা বাজারে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানায়, বজরা বাজারের রহমত উল্লার ফার্নিচার দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ৫টি ফার্নিচার, একটি ওষুধ দোকানসহ ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুন দেখতে পেয়ে আশপাশের মানুষ পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একপর্যায়ে খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। রাত পৌনে ৩টার দিকে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কান্নায় ভেঙে পড়েন। তারা দাবি করেন, এ ঘটনায় তাদের জীবিকার প্রধান অবলম্বন ধ্বংস হয়ে গেছে।

সোনাইমুড়ী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।.

.

ডে-নাইট-নিউজ /

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ