সূর্য আহমেদ মিঠুন - নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ চৌধুরী বাজার রেল লাইন আর্দশ বাজার ব্যবসায়ী কমিটি নির্বাচন ২০২৬ ইং শনিবার (১১ এপ্রিল ) প্রধান নির্বাচন কমিশনার মো: বাবুল এর নেতৃত্বে সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণ শুরু হয় সকাল ৯ টায় এবং ভোট গ্রহণ শেষ হয় বিকাল ৪ ঘটিকায়। এরপর দীর্ঘ দুই ঘন্টা শতভাগ নিরপেক্ষতা বজায় রেখে গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩৫০ জন। মোট ভোটার উপস্থিত ছিল ৩৪৭ জন। অনুপস্থিত ভোটার সংখ্যা ছিল ৩ জন। তথ্য সূত্রে জানা যায় নির্বাচনে মোট ১১ টি পদে ১৮ জন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। নির্বাচন পর্যবেক্ষণে উঠে এসেছে উৎসব মুখর ও শান্তি পূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা জানান দীর্ঘ সময় পর তারা তাদের মূল্যবান ভোট উৎসব মুখর পরিবেশে প্রদান করতে পেরে আনন্দিত। এবারের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ জসিম মিয়া, প্রথম সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আখতার হোসেন প্রধান, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আবুল কাশেম, সহ-সাধারণ সম্পাদক প্রথম হয়েছেন মোঃ ইসমাইল হোসেন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ মাহবুব আহমেদ, প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ ফাহিম এবং কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ শহিদুল ইসলাম হৃদয়। উক্ত নির্বাচনে পুলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন আ: আজিজ শিপন, জাহিদ হাসান শান্ত। নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন মোঃ বাবুল। নির্বাচন কমিশনার হিসেবে আরো যারা দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ আনিস শিকদার, মোঃ মমতাজ উদ্দিন মন্তু, সাগর প্রধান সহ অন্যান্যরা। নির্বাচন পর্যবেক্ষণে দেখা যায় দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনাররা সততা ও নিষ্ঠার সাথে নিরপেক্ষতা বজায় রেখে ভোট পরিচালনা এবং ফলাফল প্রকাশ করেছেন। পরিশেষে ভোটাররা গণমাধ্যমের সাথে কথা হলে তারা তাদের নির্বাচিত প্রতিনিধিরা বাজার উন্নয়নে ভবিষ্যতে অগ্রণী ভূমিকা পালন করেন সেই দাবি জানিয়েছেন।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: