• ঢাকা
  • মঙ্গলবার, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ঝিনাইদহে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ২৫ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:৩১ পিএম;
ঝিনাইদহে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার
ঝিনাইদহে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার

 .

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় জানা যায়নি। আজ  সকালে উপজেলার বারবাজার এলাকা থেকে আনুমানিক ২০-২১ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে রেল লাইনের পাশের পুকুর পাড়ে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। রেল পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ। যশোর রেল পুলিশের এস আই জৌতিষচন্দ্র বর্মন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। আমরা ধারণা করছি ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর রিপোর্ট এলে সঠিক কারণ জানা যাবে।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ