• ঢাকা
  • শনিবার, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ০২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ০২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:০৫ পিএম;
গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ গণভোটের রায় অমান্য করার প্রতিবাদে ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরে গণমিছিল করেছে ১১ দলীয় জোট।  শনিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটায় দক্ষিণ তেমুহনী এলাকায় ১১–দলীয় জোটের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সভা শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান বাজার ঘুরে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়। .

উত্তরে তেমুহনী এলাকায় সমাপনী সমাবেশে বক্তারা বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নের নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। এ জন্য যা যা করার সবকিছু এ সরকারকেই করতে হবে। সংসদে বিল পাস করে অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। তা না হলে লাগাতার সরকারবিরোধী কর্মসূচি দেওয়া হবে। তারা বলেন, ‘জনগণের সঙ্গে আর তামাশা করবেন না। তা না হলে জনগণ মাঠে নামতে বাধ্য হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কিন্তু ৪৫ মিনিট সময় চেয়েছিল। না পেয়ে হেলিকপ্টারে পালিয়েছে। আপনারা কিন্তু সেই সময়ও পাবেন না। তাই বলছি, জনগণের দাবি মেনে নিন। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করুন।’.

নির্বাচনের আগে যে কথা দিয়েছিল বিএনপি, সরকার গঠনের পর সেই কথা রাখছে না। ৭০ শতাংশ গণভোট পাওয়ায় পরও সেটি বাস্তবায়ন করছে না। দ্রুততম সময়ের মধ্যে রায় বাস্তবায়ন করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে তাঁরা হুঁশিয়ারি দেন।.

এ সময় উপস্থিত ছিলেন জেলা জেলা জামায়াতের আমীর মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া, নায়েবে আমির এডভোকেট নজির আহম্মদ, সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ, সহকারী সেক্রেটারি এডভোকেট মহসিন কবীর মুরাদ, জেলা খেলাফত মজলিস সভাপতি গোলাম মোস্তফা, জেলা এন সি পি আহবায়ক মাসুম বিল্লাহ, সদস্য সচিব আলমগীর হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সভাপতি মাওলানা লোকমান হোসেন, সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসেন, জেলা বিডিপি সভাপতি খালেদ সাইফুল্লাহসহ আরও অনেকেই।.

 .

.

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ