• ঢাকা
  • শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ২৮ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কুমিল্লা চৌদ্দগ্রামে সাফওয়ান মজুমদার সায়েম নামে মদ্রারাসার ছাত্র নিখোঁজ 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২৮ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:০১ পিএম;
কুমিল্লা চৌদ্দগ্রামে সাফওয়ান মজুমদার সায়েম নামে মদ্রারাসার ছাত্র নিখোঁজ 
কুমিল্লা চৌদ্দগ্রামে সাফওয়ান মজুমদার সায়েম নামে মদ্রারাসার ছাত্র নিখোঁজ 

 .

 .

কুমিল্লার চৌদ্দগ্রামে সাফওয়ান মজুমদার সায়েম (১২) নামে এক মাদরাসা ছাত্র নিখোঁজের দুই দিনেও সন্ধান মিলেনি। সাফওয়ান পৌর এলাকার রামরায়গ্রামের মুন্না মজুমদারের ছেলে। এ ঘটনায় তাঁর মা সালমা আক্তার থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন। .

 .

জিডিতে উল্লেখ করা হয়, বুধবার সকালে বাড়ি থেকে বের হয় সাফওয়ান মজুমদার। এরপর আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। বুধবার রাতে সাফওয়ানের মা সালমা আক্তার সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখ করেন, খুবই দুঃখের সাথে জানাচ্ছি, আমার ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সকাল দশটায় মাদরাসা যাওয়ার জন্য রেডি হতে বলছি, ঘর থেকে বাহির হয়ে গেছে। এখনো আসে নাই। সারাদিন মনে করছি, বাড়ির আশেপাশে আছে, রাত হলে বাড়িতে চলে আসবে। .

কোন সহৃদয়বান ব্যক্তি সাফওয়ানের সন্ধান পেলে ০১৮১৯৪৮৫০৬১ নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। .

 . .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ