• ঢাকা
  • সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৩ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কমলনগরে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬’ উদযাপিত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ০৩ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৩৩ পিএম;
কমলনগরে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬’ উদযাপিত
কমলনগরে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬’ উদযাপিত

​কমলনগর প্রতিনিধি:“শিশুকে মাতৃদুগ্ধদানে সহায়তা করুন: একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের কমলনগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ পালিত হয়েছে।.

​আজ (সোমবার) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার .

 স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।.

 .

​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা নবজাতকের জন্য মায়ের দুধের গুরুত্ব তুলে ধরেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী।.

 .

​আলোচনা সভায় বক্তারা বলেন, “শিশুর জন্মের এক ঘণ্টার মধ্যে শালদুধ খাওয়ানো অত্যন্ত জরুরি। শালদুধ শিশুর জীবনের প্রথম টিকা হিসেবে কাজ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া শিশুর ৬ মাস বয়স পর্যন্ত কেবল মায়ের দুধই যথেষ্ট, অন্য কোনো খাবার বা পানি দেওয়ার প্রয়োজন নেই।” বক্তারা কর্মজীবী মায়েদের কর্মক্ষেত্রে মাতৃদুগ্ধদানের অনুকূল পরিবেশ তৈরি করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।.

​অনুষ্ঠানে স্থানীয় স্বাস্থ্যকর্মী, সেবিকা (নার্স), কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধিবৃন্দ এবং উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েরা উপস্থিত ছিলেন। সভা শেষে উপস্থিত মায়েদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং পুষ্টি বিষয়ক পরামর্শ প্রদান করা হয়।.

 .

.

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ