কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি- লক্ষ্মীপুরের কমলনগরে রাতের অন্ধকারে দোকানঘর দখলের অভিযোগ উঠেছে ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শরিফুল ইসলামের বিরুদ্ধে। শুক্রবার রাতে উপজেলা চর কাদিরা ইউনিয়নের চর বসু বাজারে ভুক্তভোগী সিরাজুল ইসলামের দোকানঘর ভেঙ্গে ঐ যায়গায় নতুন ঘর নির্মাণ করেন তিনি। অভিযুক্ত শরিফ চরবসু এলাকার মোসলেহ উদ্দিনের ছেলে। .
.
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬জুন একই এলাকার আব্দুল লতিফের কাছ থেকে জায়গাসহ দোকানঘর কিনে নেন সিরাজুল ইসলাম । এর পর থেকে শরীফ ওই দোকানে ব্যবসা করে আসছেন। শনিবার সকালে সিরাজুল ইসলাম দোকান খুলতে গিয়ে দেখতে পায় এখানে থাকা আগের দোকানঘরটি ভেঙে আওয়ামীলীগ নেতা শরিফুল ইসলাম নতুন আরেকটি দোকানঘর তৈরি করেছে। পরে খোঁজ নিয়ে জানা যায়, এ শরীফুল ইসলাম সাথে দখলের সহযোগী ছিলেন ওই এলাকার সালা উদ্দিন, অলি আহম্মেদ এর ছেলে রাসেল, শাহাবুদ্দিনের ছেলে সোহাগ, আরিফ ও আবুল কালাম মুন্সির ছেলে আলমগীর হোসেন। .
.
ভুক্তভোগী সিরাজুল ইসলাম জানান, আমি এই জমি গত ৪বছর আগে স্থানীয় চৌধুরী মিয়ার ছেলে আব্দুল লতিফের কাছ থেকে কিনেছি এতে আমার দলিল ও নামজারিসহ সব কিছু ঠিক আছে|এখানে আব্দুল লতিফের একটি দোকান ঘর ছিলো পরে আমি দোকানটিতে ব্যবসা করে আসছি| গত রাতে আমি দোকান বন্ধ করে বাড়িতে যাই।সকালবেলা এসে দেখতে পাই মোসলেহ উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম আমার দোকান ভেঙ্গে চুরে তছনছ করে দেয়। এবং ওই জায়গা তারা নতুন করে দোকান নির্মাণ করে।.
এদিকে অভিযুক্ত শরিফুল ইসলাম বলেন, এই ঘর আমাদের দখলে র্দীঘদিন থেকে। নতুন করে দখলের অভিযোগ সত্য নয়। তবে এই জমি নিয়ে তাদের সাথে আমাদের ঝামেলা র্দীঘদিনের বলে জানান তিনি ।.
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদুল আলম বলেন, ভুক্তভোগীর পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: