আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ৮ নং ওয়ার্ড থেকে স্বতন্ত্র কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নির্বাচনে করতে চান একজন সৎ আন্তরিক মানবিক তরুণ মেধাবী ব্যবসায়ী গাজী সাইফুল ইসলাম শাকিল। আসন্ন নাসিক নির্বাচনে ৮ নং ওয়ার্ড নিয়ে তার ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে কথা হলে তিনি গণমাধ্যম কে বলেন মানুষের সেবা আমার অঙ্গীকার। প্রিয় ৮ নং ওয়ার্ডের সম্মানিত বাসিন্দাগণ,.
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এই প্রিয় এলাকাটি আমার নিজের ঘরের মতো। এই এলাকার মানুষের সুখ-দুঃখ, আশা-ভালোবাসা আর সংগ্রামের গল্প আমার হৃদয়ের সাথে জড়িয়ে আছে। “সমাজের মানুষের জন্য কিছু করার ইচ্ছা থেকেই এই সিদ্ধান্ত। আপনাদের ভালোবাসা ও দোয়া থাকলে ইনশাআল্লাহ আমি আগামী নাসিক নির্বাচন করবো প্রিয় ৮ নং ওয়ার্ড হতে।.
আশা করি আপনারা সবাই পাশে থাকবেন। যাতে একসাথে আমরা সমাজের জন্য ভালো কিছু করতে পারি। সমাজের কাজের ধারনা চেঞ্জ করে নতুন সুন্দর সুস্থ শান্তিময় সমাজ গড়তে পারি। এবং আমাদের নাসিক ৮ নং ওয়ার্ড যেন সারা বাংলাদেশে নতুন এক উদাহরণের ইতিহাস হয়ে থাকে। পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে সমাজের কাজ করি,ইতিহাসের পাতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৮ নং ওয়ার্ড কে শান্তির ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে সক্ষম হই । আমি গাজী সাইফুল ইসলাম শাকিল আপনাদের কথা দিলাম আপনাদের পাশে নিজের সর্বোচ্চ টা দিয়ে থাকব ইনসাআল্লাহ্। আমি বিশ্বাস করি একটি এলাকার উন্নয়ন শুধু রাস্তা বা ভবন দিয়ে নয়, মানুষের মুখের হাসি দিয়েই পরিমাপ করা হয়। তাই আপনাদের সেবা করার আন্তরিক ইচ্ছা নিয়ে আমি আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডে স্বতন্ত্র কমিশনার পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের জন্য আমার আপাতত প্রতিশ্রুতি গুলো হচ্ছে এলাকার উন্নয়ন ও নাগরিক সেবাকে আরও গতিশীল করা। তরুণ সমাজের জন্য শিক্ষা, কর্মসংস্থান ও ইতিবাচক পরিবেশ তৈরি করা।পরিচ্ছন্ন, নিরাপদ ও সুন্দর ওয়ার্ড গড়ে তোলা।.
অসহায় ও সাধারণ মানুষের পাশে সবসময় দাঁড়ানো। এবং পর্যায় ক্রমে ওয়ার্ডের আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে যুক্ত থাকবে ইনসাআল্লাহ্।.
সত্যি কথা বলতে আমি ক্ষমতা চাই না। আমি চাই আপনাদের আস্থা, ভালোবাসা ও দোয়া। আপনাদের সমর্থনই আমাকে শক্তি দেবে নাসিক ৮ নং ওয়ার্ডকে আরও সুন্দর, নিরাপদ ও উন্নত করতে। আসুন, আমরা সবাই মিলে আমাদের প্রিয় নাসিক ৮ নং ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলি। আপনাদের দোয়া ও সমর্থনে স্বতন্ত্র প্রার্থী গাজী সাইফুল ইসলাম শাকিল .
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৮ নং ওয়ার্ড। প্রিয় ৮ নং ওয়ার্ডের সম্মানিত ভোটারগণ আপনাদের দোয়া এবং সমর্থন একান্তভাবে কামনা করছি।. .
ডে-নাইট-নিউজ / সূর্য আহমেদ মিঠুন - বিশেষ প্রতিনিধি - নারায়ণগঞ্জ
আপনার মতামত লিখুন: