• ঢাকা
  • সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

আতঙ্কে বাইকাররা ‎কমলনগরে একই দিনে দুই সাংবাদিকের মোটরসাইকেল চুরি


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:১৯ পিএম;
আতঙ্কে বাইকাররা  ‎কমলনগরে একই দিনে দুই সাংবাদিকের মোটরসাইকেল চুরি
আতঙ্কে বাইকাররা ‎কমলনগরে একই দিনে দুই সাংবাদিকের মোটরসাইকেল চুরি
লক্ষ্মীপুরের কমলনগরে একই দিনে দুই সাংবাদিকের মোটরসাইকেল চুরি হয়েছে।  এতে বাইকারদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। শনিবার দুপুরে উপজেলার হাজিরহাট বাজার এবং রাতে একই ইউনিয়নের হাসান আলী হাজি বাড়িতে পৃথক এ চুরির ঘটনা ঘটে। 
 
 
‎জানা যায়, শনিবার দুপুরে দৈনিক কালবেলা কমলনগর উপজেলা প্রতিনিধি মো. শরীফুল ইসলাম উপজেলার হাজিরহাট বাজারের মসজিদ গলিতে রেখে তার মোটরসাইকেল রেখে তার ফার্মেসী বসেন। পরে বেলা আড়াইটার দিকে গিয়ে দেখেন তার মোটরসাইকেল নাই। পরে আশপাশের বিভিন্ন দোকানের সিসিফুটেজ সংগ্রহ করে দেখা যায়। একটি লাল শার্ট পরিহিত এক যুবকসহ তিন ব্যক্তি মোটরসাইকেলটি নিয়ে মসজিদের পূর্বদিকে যায়। পরে ওই জায়গা থেকে ক্ষেত দিয়ে বাজারের দক্ষিণ দিকে নিয়ে পালিয়ে যায়।  এরপর ওই দিন রাতে হাজিরহাট ইউনিয়নের ৩নাম্বার ওয়ার্ডের হাজি হাসান আলী হাজি বাড়ির দৈনিক জনতা কমলনগর উপজেলা প্রতিনিধি ছাইফ উল্লাহ হেলালের ঘর থেকে লক করা ডিসকভার ১০০সিসির একটি মোটরসাইকেল নিয়ে যায় চোরের দল। পরে কমলনগর থানায় পৃথক অভিযোগ করা হয়।
 
‎কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম বলেন, মোটরসাইকেল চুরির ঘটনায় পৃথক দু'টি অভিযোগ পেয়েছি। মোটরসাইকেল উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 
.

ডে-নাইট-নিউজ / ‎ ‎কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ