
সূর্য আহমেদ মিঠুন :সততা, নিষ্ঠা ও সাহসী সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ কালারস মাল্টিমিডিয়া পারফরম্যান্স অ্যাওয়ার্ড-২০২৬-এ সাংবাদিকতায় বিশেষ সম্মাননা অর্জন করেছেন দৈনিক লাল সবুজের দেশ ও অপরাধ জগতের সম্পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ।
সাংবাদিকতার অঙ্গনে তাঁর দীর্ঘদিনের অবদান, পেশাগত নিষ্ঠা এবং গণমানুষের কথা তুলে ধরার সাহসী ভূমিকার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা অর্জন করায় সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।
এই গৌরবময় অর্জনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের ঢাকা মহানগর সভাপতি এবং দৈনিক লাল সবুজের দেশ ও অপরাধ জগতের প্রধান সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মনি-এর নেতৃত্বে দুই গণমাধ্যমের পরিবার আলহাজ্ব সোহেল আহমেদকে একরাশ ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানায়।
এ সময় উপস্থিত সাংবাদিক ও সহকর্মীরা বলেন, এটি তাঁর দীর্ঘ পথচলা, শ্রম, ত্যাগ ও সত্যের পক্ষে অবিচল থাকার স্বীকৃতি। আলহাজ্ব সোহেল আহমেদের এই অর্জন সাংবাদিক সমাজের জন্যও আনন্দ ও গর্বের।
ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে আলহাজ্ব সোহেল আহমেদ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই সম্মাননা তাঁর একার নয়; বরং সত্য ও ন্যায়ের পথে কাজ করে যাওয়া সাংবাদিক সমাজের প্রতিটি সদস্যের জন্য এটি অনুপ্রেরণার।
সাংবাদিকতার আকাশে সম্মানের এই নতুন পালক তাঁর পথচলাকে আরও দীপ্ত, সাহসী ও সমৃদ্ধ করবে—এমন প্রত্যাশা সহকর্মী ও শুভানুধ্যায়ীদের।