Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের ঐক্যবদ্ধ সমর্থন চাইল বাংলাদেশ

অনলাইন ডেস্ক | ডে-নাইট নিউজ মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সম্মিলিত সমর্থন চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে বৈশ্বিক নানা সংকট মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।

জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’ কার্যকর করা এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে বিনিয়োগ বাড়াতে সমন্বিত কাঠামো গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসে আমেরিকান ইউনিভার্সিটি অব অ্যান্টিগুয়ায় (এইউএ) অনুষ্ঠিত কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের (সিএফএএমএম) রিট্রিট অধিবেশনে বক্তব্য দেন হুমায়ুন কবির।

বক্তব্যে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান জটিল বৈশ্বিক পরিস্থিতিতে শান্তি ও নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা, জ্বালানি ও খাদ্যনিরাপত্তা এবং উদীয়মান প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কমনওয়েলথ দেশগুলোকে আরও কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ নিতে হবে।

জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’-এর কার্যকর বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি সদস্য দেশগুলোর মধ্যে বিনিয়োগের সুযোগ সম্প্রসারণে একটি সমন্বিত কাঠামো তৈরির আহ্বান জানান।

রোহিঙ্গা সংকটের বিষয়ে হুমায়ুন কবির বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর ঐক্যবদ্ধ সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, ১ থেকে ৪ নভেম্বর অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠেয় কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনে (সিএইচওজিএম) বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে দেশটি সফর করছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।

ডে-নাইট নিউজ | সত্য ও সুন্দরের খোঁজে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরাজীর্ণ ঘরে, মানবেতর জীবন, নিরাপদ. মাথার গোঁজার ঠাঁই চান

1

কালাইয়ে কৃষকের ধান কেটে নেওয়ার অভিযোগ, স্ত্রী-মেয়েসহ আহত ৩

2

ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই: নাহিদ ইসলাম

3

পরিকল্পিত নগরায়নে দেশের প্রতিটি সিটি ও জেলায় হচ্ছে মাস্টার

4

মধ্যবর্তী নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত ট্রাম্প

5

ডেঙ্গুতে এক দিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৭১

6

‘ঢাকার বার্তা’ নিয়ে দিল্লিতে মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠ

7

রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫২৮, উদ্ধার মা

8

লিবিয়ায় জিম্মি করে ২৫ লাখ টাকা আদায়, দেশে ফিরেও হামলার শিকার

9

নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ

10

আফগানিস্তানের বিপক্ষে ৩৪৬ রানেই থামল বাংলাদেশের প্রথম ইনিংস

11

নীলফামারীতে শিক্ষিকার বিরুদ্ধে পরকীয়া ও যৌতুকের অভিযোগ পাঠান

12

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ভাষা শিক্ষা কেন্দ্র

13

মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন

14

চেক চুরি ও স্বাক্ষক জালিয়াতির দায়ে আইনজীবী সমিতির সাধারণ সম

15

বিদায়ী ম্যাচে মেসির ঝলক, এক গোল ও দুই অ্যাসিস্টে আর্জেন্টিনা

16

নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

17

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

18

নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

19

শিশুদের বিকাশের সুযোগ দিলেই মজবুত হবে দেশের ভিত্তি: প্রধানমন

20