Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Nov 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

কালাইয়ে কৃষকের ধান কেটে নেওয়ার অভিযোগ, স্ত্রী-মেয়েসহ আহত ৩


জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাটের কালাই উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে এক কৃষকের ৪০ শতক জমির পাকা আমন ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এছাড়া ওই কৃষক এবং তাঁর স্ত্রী ও মেয়েকে মারধর করে সোনার চেইন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মো. রফিকুল ইসলাম (৬০) নয়জনের নাম উল্লেখ করে কালাই থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
‎
‎থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আহমেদাবাদ ইউনিয়নের দক্ষিণ পাকুরিয়া গ্রামের রফিকুল ইসলামের সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরে গত শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে কাথাইল মৌজায় রফিকুলের ভোগদখল করা ৪০ শতক জমির পাকা আমন ধান কেটে ক্ষেতেই ফেলে রাখেন প্রতিপক্ষের লোকজন। পরে আজ রোববার (৩ নভেম্বর) সকালে কেটে রাখা সেই ধানগুলো তাঁরা নিয়ে যান। এতে ওই কৃষকের প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
‎
‎অভিযোগে আরও বলা হয়, ক্ষেতের ধান কেটে নেওয়ার পর গত শুক্রবার আইনি ব্যবস্থা নেওয়ার জন্য রফিকুল তাঁর স্ত্রী পরিবানু বেগম (৫০) ও মেয়ে শিল্পী আক্তারকে (৩০) সঙ্গে নিয়ে উপজেলা সদরে যাচ্ছিলেন। পথে কাথাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অটোভ্যানের জন্য অপেক্ষা করছিলেন তাঁরা। এ সময় অভিযুক্ত ব্যক্তিরা লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে তাঁদের পথ রোধ করে গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে তিনজনকে মারধর করা হয়। এতে তিনজনেই জখম হন। মারধরের একপর্যায়ে শিল্পীর গলায় থাকা প্রায় ৯০ হাজার টাকা দামের একটি সোনার চেইন ছিনিয়ে নেন হামলাকারীরা। এছাড়া রফিকুলের স্ত্রীকে মাটিতে ফেলে টানাহেঁচড়া করে শ্লীলতাহানিরও অভিযোগ করা হয়েছে।
‎
‎পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত তিনজনকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। যাওয়ার সময় হামলাকারীরা তাঁদের প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
‎
‎এ বিষয়ে কালাই থানার উপপরিদর্শক (এসআই) মিনহাজুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি জমিজমা–সংক্রান্ত বিরোধ হওয়ায় পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তদন্ত শেষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।„

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি পুনর্গঠনে বাধা দেওয়ার হুঁশিয়ারি ই

1

ফুলবাড়ীতে জাতীয় যুব দিবসে আমরা করব জয় যুব সমাজকল্যাণ সংস্থার

2

ফ্রান্সজুড়ে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার প্রায় ১ হাজার ৮০

3

আইনের ঊর্ধ্বে কেউ নয়, সার ডিলারে স্বচ্ছতা নিশ্চিত করা হবে’

4

ঢাকার পরিচ্ছন্নতায় মাঠে নামছে ২০ বিশেষ টিম, অনিয়মে কঠোর ব্যব

5

মক্কা-মদিনার নিরাপত্তায় হুমকি এলে নীরব থাকবে না বাংলাদেশ: শা

6

জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সব দেশের সঙ্গে সুসম্পর্ক চায়

7

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার দাবি

8

রামগতির মেঘনায় মা ইলিশ নিধনের মহোৎসব, নেপথ্যে ছাত্রদল নেতার

9

সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলার হুমকি হুতিদের, বাড়ছে

10

অটোরিকশা বন্ধ হলে ঢাকা অবরুদ্ধ করার হুঁশিয়ারি

11

‎ফেসবুকে ‘জ্বলছে’ ব্যাংক, বাস্তবে অক্ষত: পাঁচবিবিতে গুজব নিয়

12

পিকআপের বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

13

গাজীপুরে চতুর্থবারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত শাহীনুর

14

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পা

15

ডিসেম্বর ঘিরে আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে কঠোর অবস্থানে ডিব

16

মাদকবিরোধী অভিযানে সীমান্তে বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশি

17

পূজায় আসছে রোমান্টিক-কমেডি নাটক ‘কাজের মেয়ে কারিশমা’

18

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসাম

19

ঝিনাইদহে ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সাংবাদিক সম্মেলন

20