• ঢাকা
  • সোমবার, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ; ২১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

লক্ষ্মীপুরে মাদক বিক্রির প্রতিবাদ করায় ইমামের বিরুদ্ধে মামলা! এলাকাবাসীর মানববন্ধন 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৪৯ এএম;
লক্ষ্মীপুরে মাদক বিক্রির প্রতিবাদ করায় ইমামের বিরুদ্ধে মামলা! এলাকাবাসীর মানববন্ধন 
লক্ষ্মীপুরে মাদক বিক্রির প্রতিবাদ করায় ইমামের বিরুদ্ধে মামলা! এলাকাবাসীর মানববন্ধন 

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে মাদক বিক্রির প্রতিবাদ করায় মসজিদের ইমামসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেছে রুবেল কুরী নামে এক মাদক কারবারি। প্রতিবাদে রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজারে মানববন্ধন করে এলাকাবাসী। .

 .

মানববন্ধনে বক্তব্য রাখেন, সদর পশ্চিম বিএনপির সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান খোকন, ইসলামী আন্দোলনের চন্দ্রগঞ্জ উপজেলা আমীর, মুফতি ফজলুর রহমান আজম, বশিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, মোস্তাফিজুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক, মইন উদ্দিন ইকবাল, সহ-সভাপতি জাকির হোসেন, ইসলামি আন্দোলনের ইউনিয়ন সভাপতি, হাফেজ মাওলানা মোরশেদ আলম ও বশিকপুর ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. মোস্তফা প্রমুখ। প্রত্যেকেই তাদের বক্তব্যে মাদককারবারীদের বিরুদ্ধে হুশিয়ারী দিয়েছেন। .

 .

মাহবুবুর রহমান বলেন, ‘রুবেল কুরী চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় সে ১৮ জন বিএনপির নেতাকর্মী ও স্থানীয় সমাজকর্মীর বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দিয়েছে। বশিকপুরে বিগত ১৭ থেকে ২০ বছর বিএনপি ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা রক্ত দিয়েছে। এই রক্তে রঞ্জিত বশিকপুরে মাদককারবারীর মামলায় আসামি গ্রেপ্তার হবে, এমনটা সহ্য করা হবে না। তুমি (রুবেল) যত বড় ক্ষমতা নিয়ে আসো, একটা লোককে যদি গ্রেপ্তার করা হয়, তোমাকে রাস্তায় চলতে দেওয়া হবে না। রুবেল কুরী আর মাদককারবারী যত ক্ষমতাশালীই হোক, ওদেরকে রেহাই দেওয়া হবে না। আমাদের যদি মৃত্যুও হয়, আমরা হাসিমুখে বরণ করে নেবো। কিন্তু আমাদের নিরীহ কর্মীর ওপর অত্যাচার সহ্য করা হবে না’। .

 .

প্রসঙ্গত, ২৮ আগস্ট নাগেরহাট বাজারে মাদক বিরোধী একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সেখান থেকে লোকজন বাজারের পাশে থাকা কুরী বাড়িতে গিয়ে মানিক লাল কুরীর দুই ছেলে স্বর্ণ কারিগর সোহাগ চন্দ্র কুরী ও রুবেল চন্দ্র কুরীর বসতঘরে ভাঙচুর করে। স্থানীয়দের অভিযোগ সোহাগ, রুবেল মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পরে এ ঘটনায় রুবেল আদালতে এজাহার দায়ের করে। আদালত এজাহারটি আমলে নিয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফআইআর দাখিলের নির্দেশ দেয়। .

 . .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ