জয়পুরহাটের ক্ষেতলালে জুয়ার আসরে অভিযান চালিয়ে পাঁচজন জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার তাস, নগদ টাকা ও দুটি স্মার্টফোন জব্দ করা হয়।
মঙ্গলবার উপজেলার ধামসুন্ডা-মোলামগাড়ী- শিবপুরগামী সড়কের পাশে নির্মাণাধীন এমটি বীজ হিমাগারে শ্রমিকদের শয়নকক্ষে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, নীলফামারী জেলার জলঢাকা উপজেলার চ্যাংমারী ডাঙ্গাপাড়া গ্রামের ইয়াহিয়ার ছেলে মো. মনিরুজ্জামান (২৭), মহিদুল ইসলামের ছেলে মো. ইমরান হোসেন (২২), মফিজুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২০), সিদ্দিক হোসেনের ছেলে মো. মুরাদ হোসেন (২০) এবং হাসু মিয়া (২৪)। তাঁরা সবাই একই উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।