প্রিন্ট এর তারিখঃ Nov 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 7, 2026 ইং
ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই: নাহিদ ইসলাম

জয়পুরহাট প্রতিনিধি আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি।
তিনি অভিযোগ করে বলেন, সরকারই আওয়ামী লীগকে তাদের কার্যক্রম চালানোর সুযোগ করে দিচ্ছে।
শুক্রবার রাতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং আসন্ন স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে জয়পুরহাট শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে জেলা এনসিপি আয়োজিত
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সমসাময়িক রাজনীতি নিয়ে তিনি বলেন ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার কোন সুযোগ নাই, কিন্তু সরকার আওয়ামী লীগকে কার্যক্রম করার সুযোগ করে দিচ্ছে। গত আট মাসে মামলার বিচারের ক্ষেত্রে সরকার আপস করেছে। আগামী ডিসেম্বরে জনগণকে সঙ্গে নিয়ে এনসিপি রাজপথে থাকবে। আমাদের জনগণ মাঠে থাকবে।"
জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক নুরুল ইসলাম রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দলের সিনিয়র যুগ্ম-সদস্য সচিব সারজিস আলম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে এনসিপি’র সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব মাহাদী এবং জেলা এনসিপির সদস্য সচিব ইসমাইল হোসেন হাদীসহ দলের চার জেলার বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।
বাইট (নাহিদ ইসলাম এমপি, বিরোধী দলীয় চিফ হুইপ ও আহ্বায়ক, এনসিপি)
সকল কিছুর স্বত্বাধিকারঃ ডে-নাইট-নিউজ