Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্ত্রীকে উত্ত্যক্তের জেরে হত্যা জয়পুরহাটে ২৩ বছর পর একজনের যাবজ্জীবন


‎জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাটের পাঁচবিবিতে দিলীপ কুমার মাঝি নামের এক ব্যক্তিকে হত্যার ২৩ বছর পর মোজাম নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
‎
‎আজ সোমবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. তসরুজ্জামান এ রায় ঘোষণা করেন।
‎
‎দণ্ডপ্রাপ্ত মোজাম পাঁচবিবি উপজেলার কুসুম্বা গ্রামের মৃত সোলেমানের ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।
‎
‎মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, পাঁচবিবি উপজেলার কুসুম্বা গ্রামের দিলীপ কুমার মাঝির স্ত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন একই গ্রামের মোজাম। বিষয়টি স্ত্রী তাঁর স্বামী ও পরিবারকে জানালে ক্ষিপ্ত হয়ে মোজাম দিলীপকে মারধর করেন। এর জেরে ২০০৩ সালের ২০ মে রাতে দিলীপ প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে পূর্বপরিকল্পনা অনুযায়ী মোজাম এক সহযোগীকে নিয়ে ঘরে ঢোকেন। তাঁরা দিলীপের স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করেন। পরে দিলীপ ঘরে ফিরলে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয় এবং ঘটনাটি ধামাচাপা দিতে লাশ ঘরের বাঁশের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। পরদিন সকালে দিলীপের লাশ উদ্ধার করা হয়।  ঘটনাটি প্রথমে আত্মহত্যা বলে প্রচার করা হলেও পরে পুলিশের তদন্তে হত্যার সত্যতা বেরিয়ে আসে।
‎
‎এ ঘটনায় পাঁচবিবি থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম পাশা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় দিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৫ দফায় নগদ জমা ৩ কোটি ১৮ লা

1

সিলেটে হামের আক্রমনে নেই হাসপাতালগুলোতে সিট,প্রতিদিন বাড়ছে র

2

কমলনগরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে বেপরোয়া বাণিজ্যের অভিযোগ

3

নেতানিয়াহুর নির্বাচনী ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ হতে পারে

4

নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা

5

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি পুনর্গঠনে বাধা দেওয়ার হুঁশিয়ারি ই

6

ঢোলের বাদ্যে মুখরিত ক্ষেতলাল, দেওগ্রামের দেড় শ বছরের ঐতিহ্যব

7

মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশ, কমেছে মজুরি বৃদ্ধির হার

8

ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় তৃ

9

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

10

জয়পুরহাটে জুয়ার আসর থেকে ৫ জুয়াড়ি গ্রেপ্তার

11

সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসকের হামলায় ২ সাংবাদিক আহত

12

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১

13

রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫২৮, উদ্ধার মা

14

সুপারি পাড়া কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহ

15

রাজশাহীতে বৃক্ষরোপণ ও সর্প দংশন সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্ম

16

খেজুরের গুড়ের ঐতিহ্যে দেশজুড়ে পরিচিত যে জেলা

17

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস ১৯৭১ সালে আজকে দিনে শহীদ হয়েছিলেন ১

18

শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ

19

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১,৮৫১

20